
নিউজ ডেক্স: জুয়েলারি দোকানের দুই কর্মচারীর চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ২টার দিকে ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক সালমা (২৮) উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকানমালিক সূত্রে জানা যায়, সালমা দোকানে ঢুকে কিছুক্ষণ স্বর্ণালঙ্কার দেখার ভান করেন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। এতে তাঁরা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও একজন কর্মচারী সাহসিকতার সঙ্গে তাকে আটকে ফেলেন।
Lohagaranews24 Your Trusted News Partner