ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় দুর্বৃত্তের এলোপাথাড়ি ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরতর আহত

লোহাগাড়ায় দুর্বৃত্তের এলোপাথাড়ি ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরতর আহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দুর্বৃত্তের এলোপাথাড়ি ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৩৫) নামে স্কুল শিক্ষক গুরতর আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম লোহাগাড়া সদর ইউনিয়নের উকিলের পাড়ার আবদুল গণির পুত্র ও ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ওই শিক্ষক টিউশনি করার জন্য যাওয়ার পথে গতিরোধ করে একদল দুর্বৃত্ত। কিছু বুঝে উঠার আগে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে সে গুরতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্ততা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
আহতের ভাই নাজিম উদ্দিন জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে তার ভাইয়ের ৫ স্থানে গুরুতর জখম হয়েছে। ঘটনার খবর শুনে তার মা অজ্ঞান হয়ে যান। বর্তমানে তার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!