Home | দেশ-বিদেশের সংবাদ | সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেক্স: ফটিকছড়িতে সাপের কামড়ে আয়াত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাতে নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড়ের তৈয়বিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, মায়ের সাথে টিউবওয়েলের পানি আনতে গিয়ে শিশুটি বিষাক্ত সাপের কামড়ে আহত হয়। পরে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শিশুটির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!