
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে “উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” শ্লোগানে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ বর্ণাঢ্য উদ্ধোধন করা হয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়ার সহকারী কমিশনার (ভুমি) একরামুল সিদ্দিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, রত্নাপালংয়ের ইউপি চেয়ারম্যান খাইরুল আমিন চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীনসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ।
Lohagaranews24 Your Trusted News Partner