
লোহাগাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের দরবেশিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী। দোয়া ও মিলাদ পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছিলেন। জন্মদিনে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner