
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালানা কমিটির দাতা সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদ্রাসা মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন।
জানা যায়, নির্বাচনে মো. জসিম উদ্দিন ৩৪ ভোট পেয়ে দাতা সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ৩০ ভোট। মাদ্রাসার ৮৯ জন দাতা সদস্যই ছিলেন ভোটার। ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৪ জন।
নির্বাচিত জসিম উদ্দিন জানান, দীর্ঘ ২১০ বছরের ইতিহাসে এই প্রথম বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদ্রাসায় দাতা সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের দারোগা পাড়ার কবির আহমদের পুত্র।

Lohagaranews24 Your Trusted News Partner