
লোহাগাড়া উপজেলার পশ্চিম রশিদের পাড়া আকবর আলী মুন্সি মহল্লায় অবস্থিত নূরীয়া হযরত আয়েশা ছিদ্দিকী (রা.) মহিলা মাদ্রাসার ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
সকাল ৮টা হতে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার।
দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী প্রধান অতিথি, দক্ষিণ সুখছড়ি খালেকিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অহিদ আহমদ বিশেষ অতিথি, কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মন্নান শামসী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

ওয়াজ করবেন আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুস সোবহান, লোহাগাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদের খতিব আব্দুল মন্নান আল কাদেরী ও চরম্বা দারুল আরকাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাসুক উদ্দিন।
অনুষ্ঠিতব্য সভায় দল-মত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মাদরাসার সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner