
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার মুক্তিযোদ্ধা বজেন্দ্র লাল দেব নাথ (৭২) হৃদরোগে আক্রান্ত হয়েছে মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) রাত ৩টায় উপজেলার কলাউজান ইউনিয়নের নাথ পাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ওই এলাকার মৃত রামানন্দ দেব নাথের পুত্র। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পুত্র প্রান্ত দেব নাথ জানান, একইদিন বিকেল ৩টায় রাস্ট্রীয় মার্যাদায় তাকে সৎকার করা হয়েছে। এরপূর্বে থানা পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা বজেন্দ্র লাল দেব নাথের সম্মানে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ প্রয়াত মুক্তিযোদ্ধা বজেন্দ্র লাল দেব নাথের কফিনে পুস্পস্তবক অর্পণ পূর্বক শ্রদ্ধা নিবেদন করেন।
Lohagaranews24 Your Trusted News Partner