
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল কক্সবাজারের চকরিয়া উপজেলা নয়াপাড়ার শামশুর রহমানের পুত্র মো. শফি (১৯) ও একই এলাকার নূর মোহাম্মদের পুত্র মো. রিদুয়ান (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী একটি মাইক্রোবাসে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতার পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner