
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতী এলাকায় অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকার।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ থানার মাষ্টার পাড়ার সবির উদ্দিনের পুত্র মো. দেলোয়ার হোসেন (২২) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী দেওয়ান বাড়ির মৃত ফজলুল করিম দেওয়ানের পুত্র মো. মোফাজ্জল হোসেন (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner