
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া প্রতীকের সিরাজুল ইসলাম চৌধুরী গণসংযোগ করেছেন।
সোমবার (২০ মে) উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে সাক্ষাত করেন।

গণসংযোগকালে সর্বস্তরের লোকজন প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন। এই সময় প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, আগামী ৫ জুন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner