
এলনিউজ২৪ডটকম: মুজাদ্দিদে মাহফিলে সীরাত, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব (রহ.) চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম সীরতুন্নবী (সা.) মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, ১৪৪৮ হিজরির ১১ রবিউল আউয়াল, ২৫ আগস্ট ২০২৬ থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে এবং আগামী ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে এ মহতী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।

মতোয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু মাছুম খান।
সভায় মাহফিলের সার্বিক আয়োজনকে সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন উপ-কমিটির দায়িত্ব বণ্টন, প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত শুরু এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা মাহফিলের ধর্মীয়, সামাজিক ও ঐতিহ্যগত গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন মতোয়াল্লী কমিটির সদস্যবৃন্দ মোহাম্মদ ইসমাঈল মানিক, এডিএম আবদুল বাসেত দুলাল, শাহ মাওলানা হাফিজুল হক নিজামী এবং মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত।
এছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরশাদুল হক ভুট্টো, নুরুল ইসলাম জসিম, আমিনুর রহমান ছিদ্দিকী, জসিম উদ্দিন খান, অলিউদ্দিন মোহাম্মদ, এবাদুর রহমান, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, আবু ছাদেক খান, নুরুল কবির, জমিল উদ্দিন, কফিল উদ্দিন লিটু, নিয়াজুর রহমান খান নোমান, কমরুল হুদা, তৈয়বুল হক বেদার, কশশাফুল হক শেহজাদ, বাহার উদ্দিন রাশেদ খান, সাদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম নিমু, যাহেদুর রহমান, জিএম মোস্তফা কামাল সোহেল, শাহাদাৎ খান ছিদ্দিকী, গোলাম কিবরিয়া সাহেল, কাজী মোহাম্মদ আশরাফুল হাসান আনাজ, রায়হান উদ্দিন, খালেদ হোসাইন, আবুল আলা সিদ্দিকী নবাব, নাঈম উদ্দিন, সাঈদুল হাসান মাশুক, আব্দুল মান্নান, মাওলানা ইলিয়াছ আহমদ আজাদ, মোহাম্মদ আবু ওয়াক্কাস কায়েস, মিজানুর রহমান, আবরারুল ইসলাম, মহিউদ্দিন নিজামী, হাফেজ আহমদ আদিল প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, দীর্ঘ ঐতিহ্যবাহী এ সীরতুন্নবী (সা.) মাহফিল এবারও দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানের মিলনমেলায় পরিণত হবে এবং ইসলামের সুমহান আদর্শ প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Lohagaranews24 Your Trusted News Partner