
লোহাগাড়ায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বড়হাতিয়া ইউনিয়ন বনাম পদুয়া ইউনিয়ন। নির্ধারিত সময়ে গোল ছাড়া খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারে ৪-১ গোলে বড়হাতিয়া ইউনিয়ন জয়লাভ করে।
উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুচ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম. জুনাইদ চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে. সামশুল আলম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।
অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন। খেলা পরিচালনা করেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner