
নিউজ ডেক্স : সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান। গতকাল শনিবার রাতে উপজেলার বড় দারোগারহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, শনিবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বড় দারোগারহাটে আগুন লাগে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি কুলিং কর্নার, দুটি রাইস মিল, দুটি ওয়ার্কশপ ও দুটি পশু খাদ্যের দোকান পুড়ে যায়। এতে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
Lohagaranews24 Your Trusted News Partner