ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পানছল্লা অনুষ্ঠান শেষে ফিরে দেখেন বসতঘর তছনছ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

লোহাগাড়ায় পানছল্লা অনুষ্ঠান শেষে ফিরে দেখেন বসতঘর তছনছ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমির খাঁন চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জুনু মিয়া ওই এলাকার বাসিন্দা।

ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে মো. রাকিব জানান, তাদের বসতঘর থেকে আনুমানিক ৫শ গজ দূরে তার চাচার বসতঘর। রাতে বসতঘর তালাবদ্ধ করে পরিবারের সবাই চাচাতো বোনের বিয়ের পানছল্লা অনুষ্ঠানে যান। প্রায় এক ঘন্টা পরে এসে দেখতে পান বসতঘরের ভেতর সবকিছু তছনছ অবস্থায়। চোরেরা বসতঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ প্রায় ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

আমিরাবাদ ইউনিয়নে পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!