ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক-ধর্মীয় সংগঠন সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের তিন বছর মেয়াদের জন্য ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (১৭ জুলাই) পরিষদের প্রধান কার্যালয় মছদিয়া জ্ঞান বিকাশ বিহার প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মৃদুল কান্তি বড়ুয়া। নির্বাচন কমিশনার ছিলেন শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া ও তুষার কান্তি বড়ুয়া নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সংগঠক তুষার কান্তি বড়ুয়া সভাপতি, প্রিয়দর্শী বড়ুয়া সাধারণ সম্পাদক ও রাখাল চন্দ্র বড়ুয়া অর্থ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি তুষার কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রিয়দর্শী বড়ুয়া বলেন, পদ-পদবি বড় কথা নয়, আমরা কর্মী হিসেবে সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সমাজ এবং সদ্ধর্মের কল্যাণে পরিষদকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!