
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজারছড়া এলাকার মৃত ওমর আলীর পুত্র মো. আলী (৪৫) ও পার্বত্য বান্দরবানের লামা থানার ৭নং ওয়ার্ডের রূপসী পাড়ার মৃত চলাফরু মারমার পুত্র ক্যাচিং মং মারমা (২৮)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী বাসে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner