Home | ব্রেকিং নিউজ | চট্টগ্রাম-১৫ আসন: তিন প্রার্থী কে কোন কেন্দ্রে ভোট দিবেন

চট্টগ্রাম-১৫ আসন: তিন প্রার্থী কে কোন কেন্দ্রে ভোট দিবেন

এলনিউজ২৪ডটকম: রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে চট্টগ্রাম- ১৫ আসনে (লোহাগাড়া -সাতকানিয়া আংশিক) তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা) ভোট দিবেন সাতকানিয়া ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ) ভোট দিবেন লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শরীফুল আলম চৌধুরী (হাতপাখা) ভোট দিবেন সাতকানিয়ার কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসা ভোট কেন্দ্রে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে রয়েছে ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এরমধ্যে লোহাগাড়া উপজেলায় ৯টি ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। মোট ভোটার ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। পুরুষ ভোটর ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩৭৭ জন। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিবন্ধিত ভোটার সংখ্যা ১৪ হাজার ২৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫০৫ জন ও মহিলা ভোটার ৭৬৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৭টি। ভোটকক্ষের সংখ্যা ৯৫৯টি। এরমধ্যে স্থায়ী ৯২৪টি ও অস্থায়ী ৩৫টি।

লোহাগাড়া উপজেলায় ৯ ইউনিয়নে ভোটার ২ লাখ ৪২ হাজার ১৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ১২৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭টি। ভোট কক্ষের সংখ্যা ৪৫৮টি। এরমধ্যে স্থায়ী ৪৫১টি ও অস্থায়ী ৭টি।

সাতকানিয়া উপজেলায় ১১ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটার ২ লাখ ৪৯ হাজার ৬১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৩৬৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ২৪৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট কক্ষের সংখ্যা ৫০১টি। এরমধ্যে স্থায়ী ৪৭৩টি ও অস্থায়ী ২৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!