ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‌্যালি ও সমাবেশ

লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‌্যালি ও সমাবেশ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর বটতলী এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাজমুল মোস্তফা আমিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আবু সেলিম চৌধুরী সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মুজিবুর রহমান, মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী, মামুনুর রশিদ, শাহ আলম চৌধুরী ও রফিকুল আলম প্রমুখ

নাজমুল মোস্তফা আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। এছাড়া দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!