আন্তর্জাতিক ডেক্স : প্রথমবারের মতো ধর্মগ্রন্থ পবিত্র আল-কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে নভোচারী পাঠাল সংযুক্ত আরব আমিরাত।
আমিরাতের ওই মহাকাশ নভোচারীর নাম হাজ্জা আল-মানসুরি (৩৪)। তার সঙ্গে রয়েছেন আরও দুই নভোচারী। তারা হলেন- আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার। এ তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘোষণা অনুযায়ী বুধবার আমিরাতের স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাকিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’-এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন ওই নভোচারী।

আগামী ৩ অক্টোবর সকালে কাজাকিস্তানের হাজ্জায় মহাকাশ স্টেশনে ফিরে আসার কথা রয়েছে ওই নভোচারীর।
Lohagaranews24 Your Trusted News Partner
