
এলনিউজ২৪ডটকম : দৈনিক সমকাল দক্ষিণ চট্টগ্রাম ও দৈনিক আজাদী চন্দনাইশ প্রতিনিধি শহীদ উদ্দিন চৌধুরী আজ ২৮ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বৎসর। তার বাড়ি সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ গ্রামে। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও এক স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক শহিদ উদ্দিন চৌধুরী সকাল দশটার দিকে বাড়িতে মাথা ঘুরে পরে যান। পরে বাড়ি থেকে স্থানীয় দোহাজারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত মাসে ভারত থেকে চিকিৎসা নিয়ে এসেছিলেন। ভারত থেকে চিকিৎসা শেষে তিনি চট্টগ্রাম নগরের শাওল হার্ট সেন্টার নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম এবং lohagaraNews24.com পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner