
নিউজ ডেক্স : নগরের বন্দর থানার সল্টগোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) কর্মকর্তা মিনহাজুল ইসলাম (৪৫) মারা গেছেন। রোববার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে বন্দরের সিসিটি ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিকেল ৩টার দিকে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন। নিহত মিনহাজুল ইসলাম ডিজিএফআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের বন্দর ডেস্কে চিফ পেটি অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি নৌবাহিনীর সদস্য ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
ওসি মো. নিজাম উদ্দিন জানান, মোটরসাইকেল চালিয়ে পতেঙ্গা থেকে বন্দরের দিকে আসছিলেন মিনহাজুল ইসলাম। বালুর স্তূপে পিছলে ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner