
নিউজ ডেক্স : ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ আর আন্দোলন একসঙ্গে চলে না। সংলাপ হলে আন্দোলন কেন?
আজ রবিবার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সংলাপের মাধ্যমে বরফ গলতে শুরু করেছে। একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়।
ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও ছোট পরিসরে বসাই যায়। সংলাপ হবে, সংলাপে দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner