
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে বাসের ধাক্কায় রমজান আলী (২৭) নামে এক বাইসাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকা এ ঘটনা ঘটে। আহত রমজান আলী একই ইউনিয়নের মিরিখিল এলাকার মৃত কবির আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি শ্যামলী পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীর পেছনে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। তার মাথা ও হাত-পায়ে গুরতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, ঘটনাস্থলে থেকে শ্যামলী পরিবহণের বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner