ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় শিক্ষাসামগ্রী পেল শতাধিক শিক্ষার্থী

লোহাগাড়ায় শিক্ষাসামগ্রী পেল শতাধিক শিক্ষার্থী

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এসএসসি- ৯৩ সালের ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে বই, খাতা, কলম ও স্কুলব্যাগ। পাশাপাশি বিদ্যালয়ের সাবেক কয়েকজন কর্মচারীকে (দপ্তরি) সম্মাননা হিসেবে নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে।

এসএসসি-৯৩ সালের ব্যাচের শিক্ষার্থী লায়লা বিলকিছ রুনার সঞ্চালনায় ও প্রবাসী দাউদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী বেলকন কান্তি নাথ, সামশুনন্নাহার, সুধাংশু বড়ুয়া, হাসিনা বেগম, রাশেদা বেগম, নুর আয়শা, জান্নাত আরা বেগম ও মো. আলমগীর প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। তাদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া শুধু সহায়তা নয়, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে। বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ শিক্ষার পথে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। সমাজের সচেতন মানুষ ও প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!