ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অস্ত্রসহ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার

লোহাগাড়ায় অস্ত্রসহ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দেশীয় তৈরি অস্ত্রসহ নাজিম উদ্দিন (৪৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পশ্চিম তাঁতী পাড়ার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজিম উদ্দিন একই এলাকার জাগির হোসেনের পুত্র।

পুলিশ জানায়, নাজিম উদ্দিন মারধরের একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বসতঘর তল্লাশী করে দেশীয় তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।

তবে নাজিম উদ্দিনের পরিবারের দাবি, অজ্ঞাতনামা কেউ বা কারা গোপনে বসতঘরের ভেতরে অস্ত্রটি রেখে তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। তাদের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, অস্ত্রসহ গ্রেপ্তার নাজিম উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!