ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই নৈশকোচের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই নৈশকোচের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২৫

নিউজ ডেক্স: চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই নৈশকোচের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- নোয়াখালীর সাগর (২০), আবদুল হক (৩২), দীপু (২৫), অনিক (১৭), আরমান (১৮), নজরুল ইসলাম (১৮), সুমন (১৬), রিপন (২৮), তানভীর (১৭), রাসেল (২৭), রুহি (১০), ওহি (১৪), রুবেল (৪৭), সালাউদ্দিন (২৫), নিশাদ (১৯), রিয়াদ (২১), মামুন (১৩), শহীদুল ইসলাম (৩৬), মোস্তাফিজ (২২), আবদুল মোতালেব (২৭) ও সাইফ (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে কক্সবাজারগামী হিমেল পরিবহনের একটি নৈশকোচ পটিয়ার ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী এভারগ্রীন পরিবহনের আরেকটি কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, নোয়াখালী থেকে আসা বাসটির চালক এই সড়কে নতুন ছিলেন। সড়ক সম্পর্কে অভিজ্ঞতার অভাবের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!