
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ানিউজ২৪ডটকম’র শুভানুধ্যায়ী ও লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের আজীবন সদস্য সৌদি আরব প্রবাসী কাজী তরুণ সংগঠক কাজী সাইফুদ্দীন ইয়াহিয়া’ মাতা তাহেরা খানম (৬৮) আজ ১৮ সেপ্টেম্বর সকাল ৭টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……..রাজেউন)।
একই দিন বাদ জোহর আমিরাবাদ স্কুল রোডস্থ মসজিদুল রাহমাহ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুমা তাহেরা খানম মাষ্টার মোজাফফর আহমদের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

কাজী সাইফুদ্দিন ইয়াহিয়া’র মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লোহাগাড়ানিউজ২৪ডটকম পবিবার ও লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner