
নিউজ ডেক্স : চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে এক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল চৌধুরী এর রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মোস্তফা ওরফে শুক্কুর কারাগারে আছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১০ সালের ৬ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুন পাড়ায় পারুলের ভাড়াঘরে স্ত্রী রোজিনা বেগমকে শ্বাসরোধে হত্যার পর ঘরের সিলিংয়ের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন স্বামী।
পরে রোজিনার পরিবারের পক্ষ থেকে হাটহাজারী থানায় হত্যা মামলা করা হয়। ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ মোস্তফা ওরফে শুক্কুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৭ জনের সাক্ষ্য নিয়ে যুক্তি-তর্ক শেষে সোমবার মামলার রায় দেন বিচারক।
Lohagaranews24 Your Trusted News Partner