
নিউজ ডেক্স : করোনা টিকা নেওয়ার বয়স ৫ বছর কমিয়ে ৩৫ বছর করেছে সরকার। তাই এখন ৩৫ বছর বয়সীরাও এ টিকা নিতে পারবেন।
অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী বৃহস্পতিবার (৮ জুলাই)। বাংলানিউজ
এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম বয়স ছিল ৪০ বছর। এবার শিক্ষার্থী ও প্রবাসীদেরও টিকা দেওয়া হবে।

জানা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের মজুদ শেষের পথে থাকায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল। এর আগে ভ্যাকসিন নিতে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ নিবন্ধন করেছেন।
বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়ার মাধ্যমে একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner