
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় লবণ ও পেঁয়াজের দাম বেশী নেয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ১৯ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বটতলী মোটর ষ্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানভীর ষ্টোরকে ২০ হাজার টাকা, কামাল ষ্টোরকে ২০ হাজার টাকা, ফরিদ ষ্টোরকে ২০ হাজার টাকা, হাজী আলী এন্ড সন্সকে ১০ হাজার টাকা, হাজী এ. রহমান এন্ড সন্সকে ২৫ হাজার টাকা ও কাঁচা বাজারের এক মুদি দোকানীকে ৫ জরিমানা করা হয়।
ইউএনও তৌছিফ আহমেদ জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে লবণ ও পেঁয়াজ বিক্রি করায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে দোকানদার যদি বেশী দাম দাবী করে তাহলে সাথে সাথে প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়েছেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner