
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ার হলদিয়াপালং আঞ্চলিক সড়কে ব্রিজ ধ্বসে কয়লা বোঝাই ট্টাক খাদে পড়ে চালক, হেলপার শ্রমিকসহ ৫জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে কয়লা বোঝাই একটি ট্টাক ইটভাটায় যাওয়ার সময় প্রতিমধ্যেই বাঁক কলের ছরা নামক এলকায় সংযোগ সড়কের ব্রিজের উপর গাড়ি উঠলেই ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্টাকটি খাদে পড়ে যায়।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এলাকার শতশত মানুষ স্কুল,কলেজ,মাদ্রাসাগামী ছাত্র/ছাত্রীদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, হলদিয়াপালংয়ে একটি ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্টাক খাদে পড়ার কথা স্বীকার করেছে। তবে দুঘর্টনায় পতিত ট্টাকটি জব্দ করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, এ পর্যন্ত ও কোন অভিযোগ পাওয়া যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner