
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় গলায় ওড়না পেঁচিয়ে বিজলী জলদাশ (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (২১ জুন) বিকাল ৪টার দিকে ইউনিয়নের জলদাশ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বিজলী জলদাশ ওই এলাকার রন জলদাশের মেয়ে ও পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
নিহতের পিতা রন জলদাশ জানান, তার মেয়ে দুপুরে স্কুল থেকে ফিরে পরিবারের সকলে মিলে খাওয়া-দাওয়া করে। এরপর যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়। বিকেলে পরিবারের লোকজন বসতঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। মেয়ে কী কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানাতে পারেননি তিনি।
লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner