
নিউজ ডেক্স : পবিত্র রমজান মাসে সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। এ সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. সামসুল আরেফিন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ওই সূচির মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। তবে জরুরি বিভাগগুলো তাদের নিজস্ব নিয়মে চলবে।
Lohagaranews24 Your Trusted News Partner