
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ রকি চাকমা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রকি চাকমা কক্সবাজারের উখিয়া থানার মাদার বনিয়া চাকমা পাড়ার মৃত ছামারি চাকমার পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ২ হাজার ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner