
এলনিউ২৪ডটকম : লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নাইক্ষ্যাংখালী এলাকার কালা মিয়ার পুত্র মোহাম্মদ আলী (২৭), একই এলাকার নজির আহাম্মদের পুত্র মো. ইসমাইল (২৫) ও চকরিয়া থানার সিকদার পাড়ার মৃত আবদুল হাজির পুত্র মো. মুছা (৫০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner