
নিউজ ডেক্স : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪ জন। এইদিন ৪৬ জন সুস্থ হলেও মৃত্যুবরণ করেননি কেউ। এনিয়ে চলতি মাসে ছয়দিন মৃত্যুশূন্য ছিল চট্টগ্রাম।
শনিবার (১৫ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৪টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৯৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৩টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ৯ জন, বিআইটিআইডিতে ৫ জন, চমেক ল্যাবে ১৩ জন এবং সিভাসু ল্যাবে ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
তবে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৮০৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৯ জন এবং উপজেলায় ৫ জন বলে জানান তিনি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner