
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৩০ লিটার চোলাইমদসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কর্ণফুলী থানার ব্রীজঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর পাথরঘাটা এলাকার কুরবান আলীর পুত্র ওয়াসিম প্রকাশ হিজলা (৪০) ও কক্সবাজার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাছারী পাহাড় এলাকার মৃত করিম বাক্সের পুত্র মো. জমির উদ্দিন (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী গাড়িতে তল্লাশী করা হয়। এসময় তাদের কাছ থেকে এসব চোলাইমদ পাওয়া যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner