
নিউজ ডেক্স : শিপইয়ার্ড কারখানায় কাজ করার সময় গায়ের ওপর লোহার রড পড়ে মো. বিপ্লব (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল রবিবার রাতে সীতাকুণ্ডের শীতলপুর এলাকার গোল্ডেন আইরন ওয়্যারিং লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. জলিল আহমদের ছেলে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, শিপইয়ার্ড কারখানায় কাজ করার সময় গায়ে লোহার রড পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরে তিনি মারা যান।

Lohagaranews24 Your Trusted News Partner