
নিউজ ডেক্স : প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্যসহ ডিজিটাল ইলেক্ট্রনিক মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার জন্য তৌহিদুর রহমান বাহাদুর নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
তৌহিদুর রহমান বাহাদুর ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া মধ্যপাড়ার আবুল ফজলের পুত্র। ৬ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়।

ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, তৌহিদুর রহমান বাহাদুরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner