ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | ঝোপঝাড়ে লুকিয়ে রাখা বন্দুক-গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

ঝোপঝাড়ে লুকিয়ে রাখা বন্দুক-গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অভিযান চালিয়ে আবদুল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মনুফকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল্লাহ একই ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের আদর্শ পাড়ার সিরাজুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল্লাহ সন্ত্রাসী তৌহিদ বাহিনীর ছত্রছায়ায় বিভিন্ন সময়ে দেশিয় তৈরি অস্ত্র প্রদর্শন করে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। ঘটনার রাতে আসামি আবদুল্লাহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও চাঁদা উঠানোর জন্য মনুফকির হাটে আসেন। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে মনুফকির হাটের পশ্চিমে জনৈক হারুনের স-মিলের সামনে খালি জায়গায় রাখা গাছের গুড়ির পাশে আড়াল করে তার অবৈধ অস্ত্র রক্ষিত আছে বলে জানায়। পরে আসামি আবদুল্লাহর দেয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে গাছের গুড়ির পাশে ঝোপঝাড়ে বিশেষ কায়দায় রাখা রঙিন প্লাস্টিকের চাউলের বস্তার ভেতরে প্যাচানো অবস্থায় রক্ষিত দেশিয় তৈরি ১টি এলজি একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও ৩টি দেশিয় তৈরি দা উদ্ধার করা হয়।

এছাড়া গ্রেপ্তার আবদুল্লাহ সন্ত্রাসী তৌহিদ বাহিনীর সক্রিয় সদস্য। এসব অস্ত্রশস্ত্র ব্যবহার করে লোহাগাড়া থানা এলাকাসহ অন্যান্য থানা এলাকায় ডাকাতি ও চাঁদাবাজি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে লুকিয়ে রাখার কথা স্বীকার করেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আবদুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। রোববার (১৩ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!