
আগামী ১৬ নভেম্বর শনিবার বেলা ২টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ আসছেন।
‘মাদ্রাসা শিক্ষার্থীর মেধা-যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু মুছা মুহাম্মদ খালেদ জামিল। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা কাজী নাছির উদ্দিন।
আলোচনা সভায় মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মাদ্রাসা অধ্যক্ষ। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner