
নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ ৯ জুলাই দুপুরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ কামাল উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে। উপজেলা ছদাহা ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন থানার এসআই মোঃ ইয়ামিন সুমন। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা আফজলনগরের মৃত আশরাফ আলী প্রকাশ টুনু মিয়ার পুত্র।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট, বিস্ফোরক, নাশকতা, ত্রাস সৃষ্টি করাসহ সাতকানিয়া থানায় ১৮টি মামলা রয়েছে। এছাড়াও ২০১৩ ও ২০১৪ সালে দেশব্যাপী জামায়াত-শিবিরের অঘোষিত তান্ডবকালে তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকার ত্রাসের রাজত্ব কয়েম করেছিল।

Lohagaranews24 Your Trusted News Partner