
নিউজ ডেক্স : করোনা পরীক্ষায় আরও ২ পুলিশ সদস্য সহ ৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ২ পুলিশ সদস্য ছাড়াও রয়েছে ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
এছাড়া ২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) এবং ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) চিকিৎসাধীন রয়েছে।
রোববার (৩ মে) রাত পৌনে ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ বিআইটিআইডি ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৫ জন চট্টগ্রাম জেলার এবং অন্য ২ জন নোয়াখালী জেলার বাসিন্দা।
এছাড়া সিভাসুতে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner