
নিউজ ডেক্স : দোহাজারী হাইওয়ে থানা পুলিশের অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ এক পথচারীকে আটক হয়েছে। গত ৮ জুলাই রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইয়ার হোসেন (২২) ঠাকুরগাঁও সদরের ঠিকিয়া পাড়ার নুর আলম প্রকাশ কালু মিয়ার পুত্র।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, রাতে জাফর আহমদ কলেজের সামনে এক লোক ব্যাগ হাতে নিয়ে হেটে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে তার ব্যাগটি তল্লাশি করে। এতে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner