করোনার মহামারিতেও থেমে নেই মাদক পাচার

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আবারো ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফিরোজপুরের ভান্ডারিয়া থানার নিকলি এলাকার মো. জাকির হোসেনের পুত্র আব্দুস শুক্কুর (২৫), বি.বাড়িয়ার নবীনগর থানার কাইতলা জমসিরা বাড়ির মৃত নুরু মিয়ার পুত্র মো. সোহরাব হোসেন (৩৫) ও কুমিল্লার বরুরা থানার পেড্ডা রাজুলী বাড়ির মৃত কাশেম মিস্ত্রির পুত্র মো. শাকিল (২০)।
পুলিশ জানায়, চুনতিতে করোনা ভাইরাস প্রতিরোধে বসানো অস্থায়ী চেকপোস্টে চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপ গাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াব উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ ৩ পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চুনতি চেকপোস্টে গত শনিবার ২৬শ পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ইয়াবাপাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner