
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ধানক্ষেত থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালিয়া পাড়া থেকে সাপটি উদ্ধার করা হয়। একইদিন বিকেলে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে সাপটি অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, শ্রমিকরা ক্ষেতের পাকা ধান কাটার সময় অজগর সাপটি দেখতে পান। এতে তারা ভয় পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বনবিভাগকে অবহতি করেন।


চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত বার্মিজ অজগরে বয়স আনুমানিক ৩ বছর। লম্বায় ১২ ফুট। ওজন ২০ কেজি। ধারণা করা হচ্ছে, অজগরটি ইঁদুরের খোঁজে ধানক্ষেতে এসেছিল।
Lohagaranews24 Your Trusted News Partner