
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় শাহ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সাথে পানি মিশিয়ে ভেজাল পণ্য বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

তিনি জানান, শাহ্ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সাথে পানি মিশিয়ে ভেজাল পণ্য বিক্রির খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করা হয়েছে।
এছাড়া পরিশোধন না করা পর্যন্ত অকটেন বিক্রি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে লোহাগাড়া পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner