
লোহাগাড়া ছাত্র সমিতি- চট্টগ্রাম’র সভাপতি, সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস’র ম্যানেজিং ডিরেক্টর, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র সমন্বয়কারী, মডেল ইউনিটি ক্লাব’র ফাউন্ডার ও সাদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’র শিক্ষার্থী যুবনেতা ও সংগঠক এম এ ছিদ্দিকের পিতা মোঃ শফি (৫৭) আজ ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……রাজেউন)।
তিনি লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান আবদুস ছোবহান মেস্ত্রী পাড়ার মৃত হামিদুর রহমানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন রাত ৮টায় দরগাহ মুড়া কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সার আক্রান্ত ছিলেন।

যুবনেতা ও সংগঠক এম এ ছিদ্দিকের পিতার ইন্তেকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতিতে দিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner