
নিউজ ডেক্স : চট্টগ্রামের চন্দনাইশে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. ফয়সাল (২৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ফয়সাল বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার শফিউল আলমের ছেলে। তিনি চন্দনাইশ থানার ধোপাছড়ি তৈয়বিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাদ্রাসার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে হাফেজ মো. ফয়সালের প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ সেপ্টেম্বর রাতে মোবাইলের মাধ্যমে মাদ্রাসার ভেতর তার শয়নকক্ষে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এরপর ৬ অক্টোবর রাতে ছাত্রীকে আবারও মাদ্রাসায় ডেকে নিয়ে যান। কথা বর্তার একপর্যায়ে আবার কুপ্রস্তাব দেয় ফয়সাল। এ সময় ওই মেয়ে চিৎকার করলে ফয়সাল পালিয়ে যান।
তিনি বলেন, এ ঘটনায় চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে অভিযান চালিয়ে চন্দনাইশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। -ঢাকা পোস্ট
Lohagaranews24 Your Trusted News Partner